বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মো. ফাহিম মুন্সি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার টগরবন্দ ইউনিয়নের টগরবন্দ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম মুন্সি ওই গ্রামের ঠান্ডু মুন্সির ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ও স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বসতবাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার নানা মান্নান মুন্সি।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বাসস’কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন