সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) (পুনর্মিলনী) আলোচনা সভা আওলিয়াগনকে মাবন দানব সৃষ্টি জগৎ ভালোবাসে কেন রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধ’র পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ডা. আসাদুর রহমানের ওপর হামলা : সানি সাহা দুই দিনের রিমান্ডে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
সুফিবাদ আওলিয়াগনকে মাবন দানব সৃষ্টি জগৎ ভালোবাসে কেন

আওলিয়াগনকে মাবন দানব সৃষ্টি জগৎ ভালোবাসে কেন

মহান আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ওলি (বন্ধু) আওলিয়াগনের শান আজমত,হাদীসের কুদসিঃ-


আল্লাহর ওলীদের সাথে মুহাব্বাত রাখা আল্লাহর সুন্নত তাঁদেরকে যারা ভালবাসেন, আল্লাহ তা‘আলা তাঁদের উপর খুশি হন। আল্লাহর ওলীদের প্রসিদ্ধতা এবং গ্রহণযোগ্যতা আল্লাহ তা‘আলা নিজেই করেছেন এবং আল্লাহ তা‘আলা তাদেরকে বড় মর্যাদা ও সম্মানের মাধ্যমে প্রতিপালন করেন। তাদেরকে বড় ক্ষমতা এবং ইখতিয়ার দান করেন।

সৈয়্যদুনা হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত তিনি বলেন, 

রাসূলে কারিম (ﷺ) ইরশাদ করেন-

إِنَّ اللهَ إِذَا أَحَبَّ عَبْدًا دَعَا جِبْرِيلَ فَقَالَ: إِنِّي أُحِبُّ فُلَانًا فَأَحِبَّهُ، قَالَ: فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي السَّمَاءِ فَيَقُولُ: إِنَّ اللهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، قَالَ ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ
"নিশ্চয় আল্লাহ তা‘আলা যখন কোন বান্দাকে মুহাব্বাত করেন, তখন জিব্রা‘ঈল (عليه السلام) কে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালবাসি তুমিও তাকে ভালবাস। জিবরাঈল (عليه السلام) তাকে ভালবাসেন। অতঃপর জিবরাঈল (عليه السلام) আসমানে ঘোষণা করে বলেন, আল্লাহ তা‘আলা অমুক ব্যক্তিকে ভালবাসেন তোমরাও তাকে ভালবাস। সুতরাং আসমান বাসিরা তাকে ভালবাসেন এবং তিনি বলেন, অতঃপর তাকে যমীনে গ্রহণযোগ্যতা দান করা হয়। 


#সুত্রেঃ-সহীহ মুসলিম শরীফ, ৪/২০৩০ পৃ. হা/২৬৩৭, পরিচ্ছেদ: بَابُ إِذَا أَحَبَّ اللهُ عَبْدًا حَبَّبَهُ لِعَبَادِهِ , ইমাম তাবরানী, মু‘জামুল আওসাত, ৫/১৭৯ পৃ. হা/৫০০১, ইমাম আহমদ, আল-মুসনাদ, ১৩/৬৩ পৃ. হা/৭৬২৫, মুসনাদি আবি ই‘য়ালা, ১২/৩৯ পৃ. হা/৬৬৮৫, ইমাম আবু নুয়াইম ইস্পাহানী, হিলইয়াতুল আউলিয়া, ৩/২৫৮ পৃ., মুসনাদে বায্যার, হা/৮৩৯২, ইমাম বুখারী, আস-সহীহ, ৪/১১ পৃ. হা/৩২০৯, সহীহ ইবনে হিব্বান, ২/৮৫ পৃ. হা/৩৬৪}

হজরত  আবূ হোরায়রা রাদ্বিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, আল্লাহর পক্ষ হতে একটি হাদিসে কুদ্সীত

 রাসূল ﷺ এরশাদ করেছেনঃ- 

“আল্লাহ ঘোষণা করেছেনঃ ‘যে ব্যক্তি আমার কোন ওলী-আউলিয়ার সাথে শত্রুতা পোষণ করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষনা করি।

যা কিছু বান্দার উপর ফরয করেছি তার দ্বারা আমার বান্দা আমার নৈকট্য লাভ করে না। আমার বান্দা নফল এবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয়পাত্র বানিয়ে নেই যে, আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে এবং তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। আমি কোন কাজ করতে চাইলে তা করতে দ্বিধা করিনা, যতটা না দেরি করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তাঁকে কষ্ট দিতে অপছন্দ করি।
#সুত্রেঃ-বুখারী: ৬৫০২, ই ফা ৬০৫৮, মুসলিম ৪৮৩২]
[সাহহী বুখারী শরীফ খন্ড ১০, পৃঃ ৭৪, হাদীস নং-৬০৫৮]।

#আক্বিদা

#হাদীসে কুদসীর মধ্যে আছে-

كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ
-‘‘মহান আল্লাহ ইরশাদ করেন, আমি তাদের কান হয়ে যাই যা দ্বারা তারা শুনেন, তাদের চোখ হয়ে যাই, যা দ্বারা তারা দেখেন, তাদের পা হয়ে যাই, যা দ্বারা তারা চলেন, তাদের হাত হয়ে যাই, যা দ্বারা তারা ধরেন। তারা যদি আমার কাছে কিছু প্রার্থনা করে অবশ্যই আমি তা কবুল করি।’’ 
#সুত্রেঃ-সহীহ বুখারী শরীফ, ৮/১০৫ পৃ. হা/৬৫০২, পরিচ্ছেদ: بَابُ التَّوَاضُعِ , ইমাম বায়হাকী, আস-সুনানুল কোবরা, ৩/৪৮২ পৃ. হা/৬৩৯৫, মুসনাদে বায্যার, হা/৮৭৫০, ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ৫/১৯ পৃ. হা/১২৪৭, খতিব তিবরিযি, মিশকাত, হা/২২৬৬}

খুঁজুন