রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত আপনার জীবনের রাজা আপনি

আপনার জীবনের রাজা আপনি

খুব সাধারণ একজন মানুষ হন। সামনের টং-এর চায়ের দোকানে বসে, আর আট–দশজন সাধারণ মানুষের সাথে আপনিও শুধু একজন সাধারণ মানুষ হিসেবে চা খান, একটু আড্ডা দিন। নিজেকে তাদের মতো করে ভাবুন। দেখবেন মনটা কতটা ফুরফুরে হতে হতে হালকা হয়ে গেছে, ভারি পাথরের বোঝাটা বুক থেকে নেমে গেছে।

জুতা পরার দরকার নেই, একটা সাধারণ স্যান্ডেলই যথেষ্ট। সবুজ ঘাসের মাঠ দেখলে স্যান্ডেল জোড়া খুলে বগলদাবা করে নিন, আলতো আলতো সবুজ ঘাসের ওপর নরম পা ফেলে ফেলে নিজের মতো করে হাঁটুন, দেখবেন আপনার  সেই মনটাকে খুঁজে পাবেন যে মনটার মধ্যে একদিন আপনি ছিলেন, শুধু আপনি, আর কেউ নয়  ।

 কে  কী ভাববে, কে  কী বলবে, যদি এই অনুভূতি একবার আপনার ভেতরে ঢুকে যায়, তবে আর নিজের মতো করে বাঁচা হয়ে উঠবে না। আমরা হয়তো পৃথিবীতে বেঁচে থাকি, সেটা কতটা নিজের মতো করে বাঁচা হয় সেটাও তো প্রশ্নবিদ্ধ । ব্যস্ত জীবনের চোরাবালিতে  কেবল তলিয়েই যাই আমরা, সেখান থেকে উঠে দাঁড়ানোর সাহসটুকু কেমন করে যেন ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যায়। মরিচিকার পিছনে ছুটতে ছুটতে নিজের ভিতরের সেই সহজ সরল মানুষটাকেই হারিয়ে ফেলি | মনে হবে, আমি আছে, কিন্তু সেটা কি সেই আমি যেই আমি আমার মতো, যেই আমি সকলের, সর্বত্র |

বৃষ্টিতে ভিজুন, সবুজ ক্ষেতের আইল ধরে খালি পায়ে হাঁটুন , মাটির উপর  দাঁড়িয়ে খোলা আকাশ দেখুন, বাতাসকে অনুভব করুন, একটু নিজের মতো করে শ্বাস নিন, আর অনুভব করুন তাঁর বিস্ময়কর সৃষ্টিকে যিনি সর্বত্রই বিরাজিত । 
পায়ের তলার শক্ত মাটি আকাশের চেয়েও অনেক বেশি আপন, কারণ একদিন এই মাটিতেই আপনার জায়গা হবে। মাটির মানুষ হন, মাটিকে ভালোবাসুন, মনটা মাটির মতো করুন ।

জীবন আপনার। আপনার জীবনের রাজা আপনি। নিজে যা চান, সেইভাবে বাঁচুন। সাধারণ মানুষের মতো মাথা উঁচু করে বাঁচুন, অসাধারণ কাপুরুষের  মতো করে নয়। সাধারণত্বে সৌন্দর্য আছে, অসাধারণত্বে শূন্যতা ছাড়া আর কিছু নেই। আর যে দিন ডাক আসবে, সেদিন নিজের পরিবারের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিন, কেউ সে দিন পাশে থাকবে না। কারণ মানুষ তো মানুষই, কৃতজ্ঞ কিংবা অকৃতজ্ঞ, সবাই বলবে,   ভালোবাসি, মনে রাখবো চিরকাল, না এগুলো কথার কথা, বাস্তবতাটা  যে অনেক কঠিন । কঠিন সত্য না বলাই ভালো, সেটাও যে স্বার্থকেন্দ্রিক, কারো জন্য ভালো, কারো জন্য মন্দ |

খুঁজুন