শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় আসছে সুপার সাইক্লোন ‘সিত্রাং’

আসছে সুপার সাইক্লোন ‘সিত্রাং’

বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিতে পারে। 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালতি জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্যমতে, আন্দামান ও নিকোবর সমুদ্র এলাকায় সৃষ্ট নিম্নচাপটির ‘ইনভেস্ট ৯২বি’ নামকরণ করা হয়েছে যেটি এক দিনের ব্যবধানে আরও শক্তিশালী হয়েছে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২২ থেকে ২৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। এটি ঘণ্টায় ৬৩ কিলোমিটার পর্যন্ত উঠলে নিন্মচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নেবে। এছাড়া ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, গত ২৪ ঘণ্টায় ভারতীয় উপমহাদেশের ঊর্ধ্ব আকাশে প্রবাহিত জেট স্টিমের গতিপথের সর্বশেষ অবস্থান ও জেট স্ট্রিমে অবস্থিত বায়ুপ্রবাহের গতিবেগের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ খুলনা ও বরিশালের উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঝড়টি ২৪ অক্টোবর সন্ধ্যার পর থেকে ২৫ অক্টোবর দুপরের মধ্যে আঘাত করার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

তিনি বলেন, ঝড়টি উপকূলে আঘাত করার সম্ভাব্য সময়টাতে অমাবশ্যা থাকবে। তাই ঝড়টি যদি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করে তবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো ৫ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

খুঁজুন