রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
সুফিবাদ আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ মহান আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়

আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ মহান আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়

-ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী 

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী  বলেছেন, মহান আল্লাহ্ যুগে যুগে নবী রাসুলগণকে প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, যাতে মানুষ মহান আল্লাহ্ তায়ালার নৈকট্য অর্জন করতে পারে। আমাদের প্রিয় নবিজী (দ.) সমগ্র সৃষ্টির জন্য রহমত হয়ে পৃথিবীতে শুভাগমন করেছেন। তার আদর্শ অনুসরণ করে সুফি সাধকরা, অলি আল্লাহ্গণ মানুষকে হেকমতের সহিত সিরাতাল মুস্তাকিমের পথে আহবান করেছেন। তিনি বলেন, বাংলার বুকে জন্ম লাভ করা একমাত্র তরিক্বা, 'তরিক্বা-এ-মাইজভাণ্ডারীয়া'। এ তরিক্বা মানুষের অন্তরে মহান আল্লাহ্ ও প্রিয় নবিজী (দ) এর ভালোবাসাকে জাগ্রত করে। ফলে কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা, মানুষের জন্য সহজ হয়ে ওঠে। তিনি আরও বলেন, আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ মহান আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়। তাই আত্মশুদ্ধি অর্জন করতে হলে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত সুফিয়ায়ে কেরামগণের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা পরিচালিত করার বিকল্প নেই। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা শাখা ও কসবা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।

খুঁজুন