মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর আত্রাইয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ রিংজাল জব্দ

আত্রাইয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ রিংজাল জব্দ

রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে নদী ও বিল থেকে প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। রোববার সন্ধা ৬টা নাগাদ এসব জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়।

আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান,আত্রাইয়ের নবাবের তাম্বু এলাকায় পুরাতন নদী ও নদী সংলগ্ন বিলে নিষিদ্ধ রিংজাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী ও বিল থেকে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের দুই হাজার মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।

এসময় থানাপুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার মুকুল হোসেনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তিনি জানান দেশীয় প্রজাতি মাছের সুরক্ষায় এঅভিযান চলমান থাকবে।

খুঁজুন