বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননে ভেকু মালিককে ২লক্ষ টাকা জরিমানা

আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননে ভেকু মালিককে ২লক্ষ টাকা জরিমানা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননের সময় তিনজন ভেকু মালিককে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান চালিয়ে শনিবার বিকেলে এই জরিমানা করেন।

আদালত সুত্র জানায়,উপজেলার বাঁকা মাঠে,শুটকিগাছা মাঠে এবং ভোঁপাড়া মাঠে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেকু মালিক উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান (৫৫),পালশা গ্রামের আলমগীর হোসেন খোকন (৪০) এবং শুটকিগাছা গ্রামের খয়বর আলী (৫৪) কে পৃথক তিনটি মামলায় মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়ছে। ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

খুঁজুন