মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা:

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামের এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছে এক কলেজ ছাত্র।


শুক্রবার (৩১ মে) রাত পৌনে ১২টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের ছাত্র।



বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনের একটি দোকানে দাড়িয়ে ছিলেন শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুনকে দেখে সন্দেহ হলে দোকানে প্রবেশ করেন শওকত। 


এসময় শওকতকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিটি গিয়ে লাগে দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।    




খুঁজুন