রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
সুফিবাদ বাবা ভান্ডারীর ওরশে লাখ লাখ ভক্তের ঢল

বাবা ভান্ডারীর ওরশে লাখ লাখ ভক্তের ঢল

নিজস্ব প্রতিবেদক:

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি'র চেয়ারম্যান  শাহজাদা ডঃ সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভাণ্ডারী বলেছেন,আউলীয়া কেরামদের মত ও পথই সঠিক পথ। তিনি বলেন,মাজার ভেঙে নয়, বরং আউলীয়া কেরামদের প্রতি মহব্বতই এনে দিতে পারে শান্তি ও সম্প্রীতি। উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ওলি,আউলীয়া,সূফী, সাধকরা।মাজার পন্থীরা কখনো দেশের অশান্তি কামনা করেনা।

৪ এপ্রিল (শুক্রবার)জুম্মার নামাজে খুতবায় তিনি এসব কথা বলেন। মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউসুল আজ সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক:) ৮৯ তম শরীফ উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত আশেকানের ঢল নামে।

৫ এপ্রিল শনিবার ২২ চৈত্র ওরশ শরীফের প্রধান ও শেষ দিবস। আখেরি  মোনাজাত পরিচালনা করবেন, বাবাভাণ্ডারী'র( ক:) প্রভাব প্রপৌত্র, দরবারের সাজ্জাদানশীন ও মোন্তাজেম শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ম:জি:আ)

ওরশ শরীফকে কেন্দ্র করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডরীয়াসহ  ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরিফ , গাউসুল আজম বাবাভাণ্ডারী (ক:) রওজায় নতুন গিলাপ ছড়ানো,ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, যৌতুক, মাদক, অপসংস্কৃতির বিরুদ্ধে গণ সচেতনতায় ক্যাম্পিং,ওয়াজ, মিলাদ,ছেমা- কাওয়ালী, তবরুক বিতরণ।

খুঁজুন