শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার
জাতীয় বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা

বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা

আজ ১৮ জুন রবিবার, বিশ্ব বাবা দিবস। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়। প্রতিবছর জুনের তৃতীয় রবিবার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালিত হয়।

পৃথিবীর বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই শুরু হয় বিশ্ব বাবা দিবস। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, এটা বোঝানোর জন্যই এ দিবসটি পালিত হয়ে থাকে।

বাবার প্রতি ভালোবাসা প্রকাশের এ বিশেষ দিবসে সন্তানরা বাবাদের কোনো না কোনো উপহার দিতে পছন্দ করে। বিশ্বের অনেক দেশে ঘটা করে বাবা দিবস পালন করা হয়। সমাজ, সংস্কৃতি, দেশভেদে বাবা দিবস পালনে কিছুটা ভিন্নতা দেখা যায়। কোনো দেশে সন্তান বাবাকে ফুলের তোড়া ও কার্ড উপহার দিয়ে শুভেচ্ছা জানায়, আবার কোনো দেশে নেকটাই, টুপি, মোজা ও বিভিন্ন খেলাসামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাবারা হলেন সন্তানদের প্রথম ভালোবাসা, জীবনের শেষ নায়ক, যিনি নীরবে শক্তি যোগান। ১৯০৭ সালের ডিসেম্বরে ভার্জিনিয়ায় কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান ৩৬২ জন পুরুষ। যাদের বেশির ভাগই ছিলেন সন্তানের বাবা। ফলে প্রায় এক হাজার শিশু তাদের বাবাকে হারায়। পরের বছর ১৯০৮ সালের ৫ জুলাই পশ্চিম ভার্জিনিয়ার এক গির্জায় একটি স্মরণসভার আয়োজন করা হয়। মৃতদের সম্মান জানাতে সন্তানরা মিলে এ প্রার্থনা সভার আয়োজন করে। এটিই ছিল বাবাকে সম্মান জানাতে ইতিহাসের প্রথম আয়োজন।

বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে পালন করা হয় বিশ্ব বাবা দিবস। জুনের তৃতীয় রবিবার বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে বাবা দিবস পালিত হয়। ১৯ মার্চ বাবা দিবস পালন করে দক্ষিণ আমেরিকা। আর সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার অস্ট্রেলিয়া ও ফিজিতে বাবা দিবস পালন করা হয়।

খুঁজুন