মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বাবুগঞ্জে ফসলি জমির বুকে ভেকুর তান্ডব: মাটি যাচ্ছে ইট ভাটায়

বাবুগঞ্জে ফসলি জমির বুকে ভেকুর তান্ডব: মাটি যাচ্ছে ইট ভাটায়

বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার  দেহেরগতি ইউনিয়নের ফসলি জমির বুকে ভেকুর তান্ডব চালিয়ে ইটভাটায় নেওয়া হচ্ছে মাটি। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাকুদিয়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন তিন ফসলি জমির মাটি কেটে নেয়া হচ্ছে তাজ ব্রিকস নামক একটি ইট ভাটায়। এ ক্ষেত্রে কোন আইন কানুনের তোয়াক্কা করছে না তারা। ইটভাটার ট্রাকের চাকার তান্ডবে প্রায় ৩ কিঃমি পিচ ঢালাই রাস্তা ও এক কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।  স্থানীয়রা রাস্তা নষ্টের প্রতিবাদ করায় উল্টো এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করে হয়রানির অভিযোগ উঠেছে তাজ ব্রিকস এর মালিক মোঃ সাগর ফকিরের বিরুদ্ধে। 

জানাযায়, দীর্ঘ একমাস যাবৎ দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে আজিজুল মীর এর ৫০ শতাংশ জমির মাটি ভেকু দিয়ে কেটে প্রতি ফুট ৩ টাকা হিসেবে হেবিওয়েট ট্রাক দিয়ে  তাজ ব্রিকসে নেওয়া হচ্ছে। ফলে পার্শ্ববর্তী জমি হুমকির মুখে পরেছে। 

এ ব্যাপারে স্থানীয়রা বারবার নিষেধ করলেও মাটি কাটা অব্যহত রেখেছে ভাটা কতৃপক্ষ। 

তাজ ব্রিকস এর মালিক সাগর ফকির বলেন, জমির মালিক উজিরপুর এলাকার আজিজুল ইসলাম আমার কাছে মাটি বিক্রি করেছে। 

খুঁজুন