বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম ছাত্রদলের

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম ছাত্রদলের

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণে বাগেরহাটে প্রতিরোধমূলক কার্যক্রম গতকাল শনিবার থেকে শুরু করেছে জেলা ছাত্রদল। এর অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।

শনিবার বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।

বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশ বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়। এ অবস্থায় ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

কার্যক্রম চলাকালে স্থানীয় জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা।

উদ্যোক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রমই যথেষ্ঠ নয়, ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি না জমে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। 

বাগেরহাটকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

খুঁজুন