বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বাজার ব্যাগে মাদক বিক্রি, ব্যবসায়ী আটক

বাজার ব্যাগে মাদক বিক্রি, ব্যবসায়ী আটক

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবার বিকল্প ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৮৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ওই মাদক ব্যবসায়ীর নাম সমুয়েল চাম্বুগং (২৮)। তিনি দুর্গাপুর উপজেলার বারমারী গ্রামের গ্রেটিলশন সাংমা ছেলে। 

রবিবার (০৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার উত্তর বারমারী গ্রাম থেকে আটক করা।

দুর্গাপুর থানা সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই মোঃ সানোয়ার হোসেনের নেতৃত্বে দুগার্পুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর বারমারী গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক বিক্রেতা মাদক দ্রব্যসহ পালানোর চেষ্টাকালে সমুয়েল চাম্বুগংকে আটক করে তার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ৮৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। 

খুঁজুন