শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় বাল্যবিয়েতে শীর্ষে দক্ষিণ এশিয়া

বাল্যবিয়েতে শীর্ষে দক্ষিণ এশিয়া

বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয় দক্ষিণ এশিয়ায়। করোনার কারণে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় এই অঞ্চলে বাল্যবিয়ে বেড়েছে। এমনটা দাবি করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির দেওয়া তথ্য মতে, দক্ষিণ এশিয়া অঞ্চলে ২৯ কোটি বাল্যবধূ আছে। বৈশ্বিক হিসাবে এখানেই ৪৫ শতাংশ বাল্যবধূর বাস।

সম্প্রতি ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক নোয়ালা স্কিনার বলেছেন, দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়। আর এই কারণে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

বাংলাদেশ, ভারত ও নেপালের ১৬টি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছে ইউনিসেফ। এখানকার অনেক বাবা-মা মনে করেন, শিক্ষার চেয়ে মেয়েদের বিয়ে দেওয়াই ভালো।যদিও মেয়েদের বিয়ের বৈধ বয়স নেপালে ২০, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ১৮ এবং আফগানিস্তানে ১৬।

জাতিসংঘের সমীক্ষায় আরও দেখা গেছে, মহামারি চলাকালীন খরচ কমাতে পরিবারগুলো তাদের মেয়েদের অল্প বয়সে বিয়ে দেয়।

সংস্থাটি বলেছে, চিহ্নিত সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে। সমস্যা সমাধানগুলোর মধ্যে রয়েছে- দারিদ্র্য মোকাবিলায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রক্ষা করা, আইন প্রয়োগের জন্য একটি পর্যাপ্ত কাঠামো নিশ্চিত করা এবং সামাজিক নিয়মগুলো মোকাবেলায় আরও প্রচেষ্টা করা।

সূত্র: আল জাজিরা

খুঁজুন