শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় বান্দরবানে জঙ্গি আস্তানায় অভিযান, ৫ জঙ্গি আটক

বান্দরবানে জঙ্গি আস্তানায় অভিযান, ৫ জঙ্গি আটক

রোকসানা মনোয়ার :বান্দরবানের পাহাড়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আস্তানায় একাধিক অভিযান চালালেও শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা যায়নি। সেখানে নানারকম প্রশিক্ষণ চললেও তাদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পায়নি র‌্যাব । তবে, বান্দরবান ক্যাম্পের অভিযানে আটক পাঁচজনের কাছে মিলেছে নিখোঁজ ৫৫ ব্যক্তির তথ্য।

গেল বৃহস্পতিবার বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে র্যাবের অভিযানে গ্রেপ্তার জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্যকে ছয় দিনের রিমান্ড দেয় রাঙ্গামাটি আদালত।এই রিমান্ডে তারা ঐ নব্য জঙ্গি সংগঠন সম্পর্কে নানা তথ্য দিয়েছে বলে জানায় র‌্যাব।

তারা জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকিঁ দিয়ে নতুনভাবে জঙ্গীবাদকে সংগঠিত করতে চেয়েছিল নতুন এই সংগঠনটি। তবে তাদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট তথ্য পায়নি র‌্যাব ।

এদিকে এখন পর্যন্ত র্যা বের হাতে দেশব্যপী নিখোঁজ তালিকার ৫৫ জনের মধ্যে ৭ জন গ্রেফতার আছে, মারা গেছে ২ জন। কেএনএফের প্রশিক্ষণদাতা ১৪ জন এবং নতুন জঙ্গী সংগঠনটির মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তবে এখনো ধরা পড়েনি কোন সর্বোচ্চ নেতা।

পার্বত্য জেলা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি এবং রাঙামাটির বিলাইছড়ি সীমান্তবর্তী পাহাড়ের গহীন অরণ্যে অর্থের বিনিময়ে এই জঙ্গীদের প্রশিক্ষণ দেয়া ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)-এর সর্বোচ্চ পর্যায়ের নেতাদেরও এখনো ধরা যায়নি।

খুঁজুন