রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নয়ার • নতুন কৌশলে দুর্বৃত্তরা • ফ্ল্যাটের দাম বাড়ছে কেন? এমএইচ গ্রুপের চেয়ারম্যান বলছেন জমি সংকটের কথা • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব • সরকারের সাফল্যে দক্ষ, সৎ ও মানবিক প্রশাসন জরুরি: প্রধানমন্ত্রী • নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ • এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকে কর্মশালা • নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ • বাইনোকুলারে দেখলাম ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, ফাঁক পেলে ঢুকে পড়বে: শুভেন্দু অধিকারী • ‘১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন’
খেলাধুলা বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত আলভারেস

বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত আলভারেস

স্পোর্টস ডেস্ক: গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যাওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার কাতালান দলটির মুখোমুখি হতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে। গত জুনে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে বার্সেলোনায় যোগ দিতে চাইলেও শেষ পর্যন্ত মেত্রোপলিতানোতেই থেকে যান এই ২৬ বছর বয়সি আর্জেন্টাইন ফুটবলার।

ওই সময় শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেসকে বিক্রি করতে রাজি হয়নি আতলেতিকো মাদ্রিদ। এমনকি ১০ কোটি ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল ক্লাবটি, যার ফলে দলবদলের সেই নাটকীয়তার অবসান ঘটেছিল। মাদ্রিদে হতে যাওয়া এই ম্যাচে বার্সেলোনার বিপক্ষে আলভারেস প্রস্তুত কি না, এমন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে কোচ সিমেওনে জানান যে তিনি খুব ভালো করছেন।

মৌসুমের শুরুতে ক্লাব ছাড়ার গুঞ্জন ও চেষ্টার কারণে সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়লেও পরবর্তীতে ক্ষমা চেয়ে নেন আলভারেস। দলবদলের সেই ঘটনার জেরে শুরুতে পর্যাপ্ত খেলার সুযোগ না পেলেও বর্তমানে পরিস্থিতি তার অনুকূলে রয়েছে। আতলেতিকোর সবশেষ চার ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন এবং দুটি গোল করে নিজের ফর্ম ফিরে পেয়েছেন।

বর্তমানে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। অন্যদিকে, তাদের ঠিক পরেই ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিয়েগো সিমেওনের আতলেতিকো মাদ্রিদ। দুই দলের এই হাই-ভোল্টেজ ম্যাচটি লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

খুঁজুন