স্পোর্টস ডেস্ক: ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মাঠ ছেড়ে যাওয়ার পর থেকেই শঙ্কা তৈরি হয়েছিল বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ারের চোট নিয়ে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, মাইন্সের বিপক্ষে ম্যাচ খেলার সময় ডান পায়ের টেন্ডন আংশিক ছিঁড়ে গেছে এই অভিজ্ঞ ফুটবলারের। ফলে পায়ের গুরুতর এই চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন তিনি।
এর আগে মাইন্সের বিপক্ষে মাঠে নেমে বায়ার্নের হয়ে সবচেয়ে বেশি বয়সে খেলার নতুন এক রেকর্ড গড়েছিলেন নয়ার। কিন্তু রেকর্ড গড়ার সেই আনন্দময় দিনটিতেই প্রথমার্ধের শেষ মুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। জার্মান পত্রিকা বিল্ডের তথ্য অনুযায়ী, চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রায় দুই মাস সময় লাগতে পারে তার।
তবে জার্মান চ্যাম্পিয়ন ক্লাবটি আনুষ্ঠানিকভাবে নয়ারের সুস্থ হয়ে মাঠে ফিরতে নির্দিষ্ট কতদিন লাগবে, সে বিষয়ে কিছু জানায়নি। গত অক্টোবরেও পায়ের চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি এই জার্মান তারকা। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছিলেন।
বর্তমানে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। দলের অন্যতম ভরসা ও অভিজ্ঞ এই গোলরক্ষকের দীর্ঘ মেয়াদে অনুপস্থিতি জার্মান ক্লাবটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। আগামী ২০ নভেম্বর ঘরের মাঠে কোলনের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে নামবে বায়ার্ন।
লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নয়ার
লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নয়ার
স্পোর্টস ডেস্ক: ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মাঠ ছেড়ে যাওয়ার পর থেকেই শঙ্কা তৈরি হয়েছিল বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ারের চোট নিয়ে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, মাইন্সের বিপক্ষে ম্যাচ খেলার সময় ডান পায়ের টেন্ডন আংশিক ছিঁড়ে গেছে এই অভিজ্ঞ ফুটবলারের। ফলে পায়ের গুরুতর এই চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন তিনি।এর আগে মাইন্সের বিপক্ষে মাঠে নেমে বায়ার্নের হয়ে সবচেয়ে বেশি বয়সে
খেলার নতুন এক রেকর্ড গড়েছিলেন নয়ার। কিন্তু রেকর্ড গড়ার সেই আনন্দময় দিনটিতেই প্রথমার্ধের শেষ মুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। জার্মান পত্রিকা বিল্ডের তথ্য অনুযায়ী, চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রায় দুই মাস সময় লাগতে পারে তার।তবে জার্মান চ্যাম্পিয়ন ক্লাবটি আনুষ্ঠানিকভাবে নয়ারের সুস্থ হয়ে মাঠে ফিরতে নির্দিষ্ট কতদিন লাগবে, সে বিষয়ে কিছু জানায়নি। গত অক্টোবরেও পায়ের চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ
খেলতে পারেননি এই জার্মান তারকা। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছিলেন।বর্তমানে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। দলের অন্যতম ভরসা ও অভিজ্ঞ এই গোলরক্ষকের দীর্ঘ মেয়াদে অনুপস্থিতি জার্মান ক্লাবটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। আগামী ২০ নভেম্বর ঘরের মাঠে কোলনের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে নামবে বায়ার্ন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত