মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বাতিঘর আদর্শ পাঠাগারে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বাতিঘর আদর্শ পাঠাগারে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

মো: হ্নদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টাঙ্গাইল সদরের চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে  হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকালে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে পাঠাগারের পাঠকদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৭ জন অংশগ্রহণকারী কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল পরিবেশন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তামীম, দ্বিতীয় স্থান অধিকার করে মঞ্জুরুল  এবং তৃতীয় স্থান অধিকার করে মোজাম্মেল। বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে বই উপহার প্রদান করা হয়। পরবর্তীতে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। এসময় পাঠাগারের সদস্য শামীম আল মামুন, সুমন খান, মোঃ শাকিল আহমেদ, সুমন চৌধুরী, রিপন মিয়া, হাবিবুর রহমান, হামিদ হাসান, মেহেদী মাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

খুঁজুন