বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বাতিঘর আদর্শ পাঠাগারে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন

বাতিঘর আদর্শ পাঠাগারে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন

মো: হৃদয় হোসাইন মাভাবিপ্রবি প্রতিনিধি :

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাতিঘর আদর্শ পাঠাগারে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ডিসেম্বর) সকালে পাঠাগার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।

সকাল ১০ ঘটিকায় পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ থেকে ১২ বছর বয়সের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

প্রতিযোগিতায় “ক” ক্যাটাগারিতে প্রথম স্থান অধিকার করে ৮ম শ্রেণির শিক্ষার্থী স্বাধীন, দ্বিতীয় স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী রাকিব এবং তৃতীয় স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী আল রাফি; “খ” ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ৩য় শ্রেণির শিক্ষার্থী তাহের, দ্বিতীয় স্থান অধিকার করে ২য় শ্রেণির শিক্ষার্থী  মোঃ হোসাইন এবং তৃতীয় স্থান অধিকার করে ৩য় শ্রেণির শিক্ষার্থী মোঃ তামিম। পরে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেককে বই ও সনদপত্র দেওয়া হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, লাইব্রেরিয়ান মোঃ হাবিবুর রহমান, সদস্য মনসুর হেলাল, মোঃ শাকিল আহমেদ ও অন্যান্য সদস্যবৃন্দ। 

এ সময় অন্যান্যদের মধ্যে প্রতিযোগীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন