বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় বদলে গেলো বঙ্গবন্ধুর বায়োপিকের নাম

বদলে গেলো বঙ্গবন্ধুর বায়োপিকের নাম

দুই বছর ধরে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক। বায়োপিকের নাম ‘বঙ্গবন্ধু’ বলেই সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে আসছে শুরু থেকে শেষ অবধি। তবে বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনে দেখা গেলো ছবির নামে পরিবর্তন এসেছে। এর প্রথম পোস্টারে নাম দেখা গেলো ‘মুজিব’। ট্যাগলাইনে আছে ‘একটি জাতির রূপকার’।

‘মুজিব’ সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের নামজাদা নির্মাতা শ্যাম বেনেগাল। এফডিসির প্রজেকশন হলে ছবিটির ফার্স্ট লুক উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আজ (১৭ মার্চ)। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, দীঘি, দিব্য ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল।

প্রকাশিত পোস্টারে তুলে ধরা হয়েছে, ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটি। তবে সেখানে দেখানো হয়নি অভিনয়শিল্পীদের কারও লুক। জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে শোভা পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে টিমের পক্ষ থেকে এটি উপহার। শিগগির পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছরেই সিনেমাটি মুক্তি দিতে সবকিছু চূড়ান্ত হবে।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়। তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় এবং গোপালগঞ্জে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়।

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, এলিনা শাম্মী।

খুঁজুন