মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বগুড়ার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া প্রতিনিধি::


বগুড়া জেলার আদমদীঘির সান্তাহারে গতরাতে  ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তুহিন (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

রোববার রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এ দুর্ঘটনা ঘটে। 


মৃত তুহিন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত শিমুলের ছেলে। ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রাখা আছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের একটি জায়গায় রাজমিস্ত্রীর  শ্রমিকের কাজ করছিলেন তুহিন।  


রাত সাড়ে ১০ টার দিকে  হবির মোড় নামক স্থানে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী আম বোঝায় একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেছে।


দুর্ঘটনার পর ট্রাক সেখানে রেখে পালিয়ে যান চালক-হেলপার। এরপর আঘাত করা ট্রাকটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা আছে।

খুঁজুন