বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বিদেশী পিস্তল ও ফেন্সিডিল সহ মাদক সম্রাট মনির কে আটক করেছে র‌্যাব

বিদেশী পিস্তল ও ফেন্সিডিল সহ মাদক সম্রাট মনির কে আটক করেছে র‌্যাব

সিনিয়র রিপোর্টার :

বিদেশী পিস্তল ও ফেন্সিডিল সহ মাদক সম্রাট মনির কে আটক করেছে র‌্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব জানান, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস দল বুধবার ১৭ জানুয়ারী দিনগত রাত ১০ টারদিকে নওগাঁর পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট-মানিক এলাকায় মাদক সম্রাট মনির এর বাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিদেশী পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, ২ রাউন্ড গুলি এবং ১১৬ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট মনির হোসেন (৩৪) কে হাতেনাতে আটক করেন র‌্যাব।আটককৃত সম্রাট মনির হোসেন হলেন,

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার

ছোট-মানিক গ্রামের মিজানুর রহমান মিনু'র ছেলে।র‌্যাব আরো জানান,

আটককৃত মনির হোসেন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। মাদক ও অস্ত্র  ব্যবসায়ী মনির সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মনির এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মনির হোসেন কে পিস্তল ও ফেন্সিডিল সহ আটক করা হয়।

খুঁজুন