রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত বিএনপি ক্ষমতায় মানে লোপাটকারী দুর্নীতি

বিএনপি ক্ষমতায় মানে লোপাটকারী দুর্নীতি

প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়নকে কেন্দ্র করে আবারও দুর্নীতির অভিযোগ উঠছে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ডিসি, এসপি, এডিসি, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পোস্টিং ও পদোন্নতি দেওয়া হয়েছে।

 ইতোমধ্যে প্রশাসনে প্রায় ২০ জন শীর্ষ কর্মকর্তা অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বলে আলোচনা চলছে।
যদি এসব অভিযোগ সত্য হয়ে থাকে, তবে এটি শুধু প্রশাসনিক অনিয়ম নয় রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধ্বংসের সামিল। দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে প্রশাসন পরিচালিত হলে জনগণের সেবা নয়, বরং ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার অপব্যবহারই প্রতিষ্ঠিত হবে।

দেশ জনগণের, কোনো সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকার সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে মাত্র। তাই জনগণের প্রত্যাশা—যোগ্যতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনে পদায়ন নিশ্চিত করা হোক। অন্যথায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ আরও বাড়বে, যা রাষ্ট্র ও সরকারের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াতে পারে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কেবল স্লোগান নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।


খুঁজুন