শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় বিএনপির দুই গুণ-ভোট চুরি আর মানুষ খুন: প্রধানমন্ত্রী

বিএনপির দুই গুণ-ভোট চুরি আর মানুষ খুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতারা জানেন মানুষ তাদের ভোট দেবে না। এ কারণে তারা সরকার উৎখাত করে ক্ষমতায় যেতে চায়। চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি আরো বলেন, বিএনপির দুই গুণ ভোট চুরি আর মানুষ খুন।

প্রধানমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর থেকে পাকিস্তানীরা গণহত্যা শুরু করেছিল- ১০ ডিসেম্বর বিএনপির প্রিয় দিন। এইদিনেই বিএনপি নয়া পল্টনে সমাবেশের নামে নাশকতা করতে চায়। এসময় তিনি জানান, ১০ ডিসেম্বর তারা ঢাকা দখল করার হুঁশিয়ারি দিয়েছে। তবে আওয়ামী লীগও চুপ করে বসে থাকবে না। নৈরাজ্যে জবাব দেবে নেতাকর্মীরা। এসময় তিনি ১৯৮৮ সালে লালদীঘি ময়দানের হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, খালেদা জিয়া যদি এ হত্যাকান্ডে জড়িত নাই থাকেন, তবে কেনো হামলাকারী পুলিশকে প্রমোশন দিয়েছিল?এক দশক পর চট্টগ্রামের জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

খুঁজুন