মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
মতামত বইমেলায় আশার আলো দেখছেন প্রকাশকরা

বইমেলায় আশার আলো দেখছেন প্রকাশকরা

অমর একুশে বইমেলার ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে । সেই সাথে গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবারের বইমেলায় আশার আলো দেখছে প্রকাশকেরা। তবে কিছুটা হতাশা প্রকাশ করেছে গত দুই বছর ধরে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব পাশে বর্ধিত অংশে যারা স্টল বরাদ্দ পেয়েছে।

করোনা পরিস্থিতির কারণে বইমেলা কর্তৃপক্ষ বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায় মেলার আয়োজন করেছে।

 বইমেলা ঘুরে দেখা যায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে ও সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব পাশ ব্যতিত বইপ্রেমীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বইপ্রেমীরা বিভিন্ন স্টল-প্যাভিলিয়ন ঘুরে দেখেছে এবং কিনছে পছন্দের বই। তবে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব পাশে সেই তুলনায় বইপ্রেমীদের আনাগোনা দেখা যায়নি।

উদ্যানে পূর্ব পাশে অর্থাৎ ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট গেইটের দিকে এবার লটারির মাধ্যমে বরাদ্দ পেয়েছে তৃপ্তি প্রকাশ, কুঠি প্রকাশনী। এই দিকে বরাদ্দ পেয়ে অনেকটা দুঃখ প্রকাশ করেই প্রকাশক সাব্বির আহমেদ বলেন, এই পাশে মেলা হোক আমরা কোনদিনই চাইনি। কেন বাংলা একাডেমি এদিকে মেলার আয়োজন করে তা বুঝি না, হয়তো স্বাধীনতা স্তম্ভের দুই পাশের সৌন্দর্য বর্ধনের জন্যই বরাদ্দ দেয়। কিন্তু এ পাশে কোন দিনই মেলা জমে উঠেনি, গত বছরেও যারা এদিকে স্টল বরাদ্দ পেয়েছিল সবারই লোকসান গুনতে হইছে।

তবে আশারবাণী শুনিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল অংশে যেসব স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে সে সব প্রকাশকরা ৷ তারা বলছে, মেলার তৃতীয় দিনেই যে রকম পাঠকদের আনাগোনা দেখা যাচ্ছে, আশা করছি সামনে দিনগুলোতে এভাবে চলতে থাকলে গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবো।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধুদের সাথে নিয়ে বইমেলায় ঘুরতে এসেছেন তেজগাঁও কলেজ শিক্ষার্থী আমির হোসেন। তিনি বলেন, বরাবরই প্রতিবছর মেলায় আমার আসা হয়। তবে গত বছর লকডাউন থাকার কারণে আসতে পারিনি। তাই এবার এসে খুবই ভাল লাগছে।

মেলা থেকে কী কী বই কিনবেন জানতে চাইলে তিনি বলেন, হুমায়ুন আহমেদের একটি বই কিনবো আর বাংলাদেশ মুক্তিযুদ্ধভিত্তিক বই একটি।

এদিকে সরেজমিনে লিটল ম্যাগাজিন চত্বরে ঘুরে দেখা যায়, দ্বিতীয় দিনের মতো আজও দুই-তৃতীয়াংশ স্টল ফাঁকা পড়ে আছে। প্রায় জনশূন্য লিটলম্যাগ চত্বরে মাত্র কয়েকটি স্টলে আছে স্বল্পসংখ্যক ম্যাগাজিন।

বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বঘোষিত সময় অনুযায়ী বইমেলা শুরু হয় বেলা ২টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। বইমেলার তৃতীয় দিন নতুন বই এসেছে ৪১টি।

খুঁজুন