মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বকশীগঞ্জে ৩ শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বকশীগঞ্জে ৩ শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  পবিত্র রমজান উপলক্ষে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুক্রবার দুপুরে বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল মাঠে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের পরামর্শে বকশীগঞ্জ উপজেলায় জরিপ চালিয়ে ৩ শতাধিক অসহায় পরিবার বাছাই করেন সামাজিক সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি। বাছাইকৃত ৩শ পরিবারের মাঝে প্রত্যাক পরিবারে প্রায় দুই হাজার টাকার সমপরিমান চাল, ডাল, চিনি, লবন, মুড়ি, ছোলা, আলু, পিয়াঁজ ও তেলসহ ১০ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ আনোয়ার হোসেন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, পাবলিক রিলেশন কর্মকর্তা তারিকুল ইসলাম, ও আঞ্চলিক প্রতিনিধি মিনহাজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

খুঁজুন