মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বকশীগঞ্জে আবুল কাশেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে আবুল কাশেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে ছাগল নিয়ে দ্বন্ধে দুই পক্ষের টেঁটাযুদ্ধে নিহত আবুল হোসেন হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের নইমিয়ার বাজারে ঘন্ট্যাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগারচর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেন। আবুল কাশেম ওরফে দুলাল মিয়ার খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহত আবুল কাশেমের ভাই রেজাউল করিম,পিতা আবদুর রাজ্জাক,স্ত্রী মাসুমা বেগম,ছেলে মনিরুজ্জামান, মেয়ে লামিয়া আক্তার মুনিয়া,বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী ও মো.আবু রাইহান প্রমূখ। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। 

উল্লেখ্য,গত বৃহস্পতিবার সকালে উপজেলার আলিরপাড়া গ্রামে ছাগল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবুল কাশেম ওরফে দুলাল মিয়া নামে এক ব্যাক্তি নিহত হন। এই ঘটনায় নিহত দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাসহ ৫২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৬ জন আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।

খুঁজুন