মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বকশীগঞ্জে বাইসাইকেল ও অনুদানের চেক বিতরণ

বকশীগঞ্জে বাইসাইকেল ও অনুদানের চেক বিতরণ

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর ৫ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও স্থানীয় এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের ২ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। হতদরিদ্র পরিবারের ৮৫ জন সদস্যের মাঝে এ টাকা বিতরণ করা হয়। 

শুক্রবার সকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আতাউর রাব্বী,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,ওসি মো. সোহেল রানা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব,একেএম হান্নান ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন