বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বকশীগঞ্জে গারো আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি চান

বকশীগঞ্জে গারো আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি চান

জামালপুর প্রতিনিধি :

সাংবিধানিক স্বীকৃতি চান গারো পাহাড়ে বসবাসরত আদিবাসীরা। সাংবিধানিক স্বীকৃতি সহ ৫ দফা দাবিতে র‌্যালি,মানববন্ধন,আলোচনা সভা করেছেন তারা।“আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি” এই স্লোগান নিয়ে গত ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে বিভিন্ন দাবিতে এই কর্মসূচী পালন করেন তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচীর আওতায় বিভিন্ন গ্রামের আদিবাসী জনগন,টিডব্লিউএ বাগাছাস যৌখভাবে কর্মসূচী বাস্তবায়ন করে। বালিঝুড়ি বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা সাংবিধানিক স্বীকৃতিসহ নানা দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। আদিবাসীদের জন্য মহান জাতীয় সংসদে ৫% সংরক্ষিত আসন বরাদ্দ দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব প্রদান করতে হবে। সমতলের আদিবাসীদের ভুমির অধিকার রক্ষার জন্য আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। মহান সংসদের সংরক্ষিত মহিলা আসনে সমতল আদিবাসী নারীদের মনোনয়ন প্রদান করতে হবে। আইএলও কনভেশন নং ১০৭ এর আলোকে আইন ও বিধিমালা প্রণয়ন পূর্বক তা বাস্তবায়ন করতে হবে। শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দ রাখতে হবে। আদিবাসী অধ্যূষিত এলাকায় স্থানীয় সরকার (জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে) ও প্রশাসনের বিভিন্ন কমিটিতে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা বন মামলাসহ ও অন্যান্য হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং নতুন করে মিথ্যা বন মামলা দায়ের করা থেকে বিরত থাকতে হবে। সরকারিভাবে আদিবাসীদের পৃথক আদম শুমারী করে আদিবাসী জনসংখ্যার প্রকৃত তথ্য সংরক্ষণ ও সরবরাহ করতে হবে এবং আদিবাসী এলাকায় সরকারী উন্নয়ন প্রকল্প তৈরীর পূর্বে আদিবাসীদের সাথে সুস্পষ্ট আলোচনা করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন টিডব্লিউএ’র চেয়ারম্যান অনন্ত মারাক। বালুঝুড়ি আদিবাসী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি রতন বানোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য সূবর্না আক্তার,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি শ্রী অনিল চন্দ্র ধর,দিঘলাকোনা সাধু অন্দ্রে ধর্মপল্লীর পালক পুরোহিত ফা.ডমিনিক সরকার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিডব্লিউএ’র ভাইস চেয়ারম্যান সারথী খকসী। তাদের দাবি দাওয়া সংবলিত আবেদন শুক্রবার বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন আদিবাসী নেতারা।

খুঁজুন