বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বকশীগঞ্জে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন

বকশীগঞ্জে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের কুশলনগর গ্রামে এই প্রকল্পের উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। ভাঙ্গন রোধে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৬০ লাখ টাকা ব্যায়ে ১৩ হাজার ৫শ জিও ব্যাগ স্থাপন করা হবে। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি বলেন,জিও ব্যাগের মাধ্যমে অস্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধের কাজ উদ্বোধন করা হলো। পরবর্তীতে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। জ¦ালাও পোড়া,অগ্নি সংযোগ করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। বিএনপি’র উদ্দেশ্যে বলেন আন্দোলন করবেন ঠিক আছে। আন্দোলনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্ট ও জানমালের ক্ষতি করলে জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ কববেন। 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম,ওসি মো.সোহেল রানা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন