মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বকশীগঞ্জে অসহায়দের মাঝে ব্যারিস্টার সামীর সাত্তারের শাড়ী-লুঙ্গী বিতরণ

বকশীগঞ্জে অসহায়দের মাঝে ব্যারিস্টার সামীর সাত্তারের শাড়ী-লুঙ্গী বিতরণ

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে  অসহায় দুই সহস্রাধিক পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার নিজস্ব অর্থায়নে শাড়ী ও  লুঙ্গি বিতরণ করেন। শনিবার পৌর শহরের ধুমালীপাড়া নিজ বাড়ি থেকেই তিনি এসব বিতরণ করেন। 

শাড়ি-লুঙ্গি বিতরণ কালে বগারচর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, বকশীগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, কাউন্সিলর কামরুজ্জামান সুজন, মোজাহারুল ইসলাম ভিমল ও ব্যবসায়ী খোকন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন