মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলো ১৪০ আদিবাসী শিক্ষার্থী

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলো ১৪০ আদিবাসী শিক্ষার্থী

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের আদিবাসী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ৩০ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়। একই সময়ে আদিবাসী ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়। প্রাথমিকের ৫০ জন শিক্ষার্থী পায় জনপ্রতি ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী জনপ্রতি পায় ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ২০ জন শিক্ষার্থী জনপ্রতি পায় ৯ হাজার ৬ শ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আতাউর রাব্বী, কৃষি কর্মকর্তা মুসলিমা খানম,ওসি মো: সোহেল রানা, সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরোয়ার আলম ও আদিবাসী নেতা অনন্ত মারাক।

খুঁজুন