মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে ধর্ষণের শিকার ৩য় শ্রেণীর ছাত্রী

বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে ধর্ষণের শিকার ৩য় শ্রেণীর ছাত্রী

জামালপুর প্রতিনিধি  :

জামালপুরের বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর এক ছাত্রী (৮)। গত সোমবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  রাতেই ধর্ষক মোতালেব মিয়াকে (৬২) আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। দিঘলাকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

 ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গত সোমবার দুপুরে স্কুল বন্ধ কিনা জানতে যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান একই বিদ্যালয়ের ৩য় শ্রেনীর এক শিক্ষার্থী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে টেংরামারী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মোতালেব (৬২) তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় সে। গত দুইদিন ভয়ে ওই স্কুল ছাত্রী কাউকে কিছু বলেনি। বুধবার দুপুরে অসুস্থ্য হয়ে পড়ে ওই ছাত্রী। পরে সে তার বাবা মাকে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা মা ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে ঘটনার বিষয়ে জানালে চেয়ারম্যান প্রশাসনকে বিষয়টি অবহিত করে। ধর্ষক মোতালেবকে আটক করতে মাঠে নামে পুলিশ। রাতে অভিযান চালিয়ে দিঘলাকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। 


এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো.রেজাউল করিম বলেন,এ বিষয়ে আমি অবগত না তাই কিছু বলতে পারছি না।


এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সোহেল রানা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খুঁজুন