মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বঙ্গবন্ধুর জন্মদিন ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মদিন ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুর-এ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে  আয়োজিত সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। 

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি ও বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল,সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন মিয়া, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, মহাদেবপুর প্রেস ক্লাব এর সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, সাংবাদিক সুমন কুমার বুলেট প্রমুখ।

সভায় ৩টি দিবস পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও কর্মসূচি বাস্তাবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

খুঁজুন