শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার
জাতীয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী

ব্রিকস সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী

ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার সমবায় শাসন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পার্কস টাও।

এসময় গার্ড অব অনার দেয়া হয় বাংলাদেশের সরকার প্রধানকে। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে রেডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হয়।

আজ 'বাংলাদেশ বিজনেস সামিট' এবং 'বাংলাদেশ দূত সম্মেলনে' যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান প্রধান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দেওয়া 'রাষ্ট্রীয় ভোজসভায়' যোগ দেবেন সরকার প্রধান।

তিনদিনব্যাপী ব্রিকস সম্মেলন চলবে ২২-২৪ আগস্ট। কোভিড-১৯ মহামারি ও এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে।

ব্রিকসভুক্ত দেশগুলো হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

খুঁজুন