সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি, অগ্রাধিকার কর্মসূচি এবং জনগুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে ঝালকাঠিতে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় ঝালকাঠি শিশু একাডেমি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি প্রচারের লক্ষ্যে এর আয়োজন করা হয়।
সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য গাড়ি, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে গান পরিবেশন করা হয়। পাশাপাশি এসব কর্মসূচির উদ্দেশ্য ও সুফল সম্পর্কে উপস্থিত শিশু শিল্পী ও অভিভাবকদের ধারণা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম, স্বরলিপি সংগীত একাডেমির সভাপতি মো. ফারুক হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী, শিশু শিল্পীসহ অভিভাবকগণ।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং এসব কর্মসূচির বিষয়ে ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকেরা জানান।
ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’
ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি, অগ্রাধিকার কর্মসূচি এবং জনগুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে ঝালকাঠিতে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় ঝালকাঠি শিশু একাডেমি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি বিভিন্ন উন্নয়ন
ও জনকল্যাণমূলক কর্মসূচি প্রচারের লক্ষ্যে এর আয়োজন করা হয়। সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য গাড়ি, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে গান পরিবেশন করা হয়। পাশাপাশি এসব কর্মসূচির উদ্দেশ্য ও সুফল সম্পর্কে উপস্থিত শিশু শিল্পী ও অভিভাবকদের ধারণা দেয়া হয়। এ সময়
উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম, স্বরলিপি সংগীত একাডেমির সভাপতি মো. ফারুক হোসেনসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী, শিশু শিল্পীসহ অভিভাবকগণ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং এসব কর্মসূচির বিষয়ে ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকেরা জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত