বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি ওয়ার্ল্ড মুসলিম লিগের মহাসচিব ও ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত বরিশালে রোপা আমন ও আউশ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬
আইন আদালত স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি

স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি

 আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ ও দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছে।’

সময়সূচি নিম্নরূপ: আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ আগামী ৭ সেপ্টেম্বর।

দাখিলকৃত আবেদনসমূহ ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর।

ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

চিঠিতে আরও বলা হয়েছে, সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনসমূহ নিস্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

দেশের সকল উপজেলা/থানা ও রেজিষ্ট্রেশন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

খুঁজুন