বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস পুকুরে

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস পুকুরে

বরিশালের উজিরপুরে পথচারী কিশোরকে চাঁপা দিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এ ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। 

বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেনে। বাসের ১৫ যাত্রী আহত হয়েছে। 

নিহত একজনের পরিচয় নিশ্চিত করে পরিদর্শক। তিনি হলেন উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)। 

পরিদর্শক তৌহিদুজ্জামান  বলেন, যশোর থেকে সকাল ৬ টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে চাকলাদার পরিবহনের একটি বাস। বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌছুলে রাস্তা পার হতে যাওয়া সুমনকে চাঁপা দেয়। পরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের উপর সজোরে আছড়ে পড়ে। এতে গাছটি ভেঙ্গে বাস পুকুরে পড়ে যায়। 

পরিদর্শক জানান, পুকুরের মধ্যে বাসের নিচে চাঁপা পড়ে থাকা অজ্ঞাত একজনের লাশ রয়েছে। সেই লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাস সম্পূর্ন উদ্ধার করা না হলে কতজন মারা গেছে নিশ্চিত বলা যাচ্ছে না। 

এখন পর্যন্ত ২ জন নিশ্চিত  হওয়া গেছে জানিয়ে পরিদর্শক বলেন, বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তারা বিভিন্ন চিকিৎসা নিয়েছে।

খুঁজুন