শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে পাচ কোটির বেশি মানুষ

বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে পাচ কোটির বেশি মানুষ

দেশে এ পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন।

৯ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে দেশে প্রথম ডোজ পেয়েছেন ৪৩ হাজার ২৪৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ হাজার ২৯৫ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

আরো বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি কোভিডের টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।

খুঁজুন