বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর বয়স্কভাতা শতভাগে উন্নীত করা হবে....নওগাঁয় খাদ্যমন্ত্রী

বয়স্কভাতা শতভাগে উন্নীত করা হবে....নওগাঁয় খাদ্যমন্ত্রী

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

''সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা সরকার প্রতি বছরই বাড়াচ্ছে। এর ধারাবাহিকতায় আগামীতে বয়স্কভাতা শতভাগে উন্নীত করা হবে।'' 

সোমবার নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সাপাহার সদর  ইউনিয়ন আ'লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথাগুলো বলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

তিনি আরো বলেন, সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দিচ্ছে। টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, ডাল, পেয়াজ, তেল ও চিনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়ভূক্ত দেশের অধিকাংশ মানুষ। কেউ সরাসরি উপকৃত হয় কেউ বা পরোক্ষভাবে। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।

নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাপাহার উপজেলা আ'লীগের সভাপতি মোঃ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার  এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহজাহান হোসেন।

খুঁজুন