বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় চাল চিকন করায় কমছে পুষ্টিমান

চাল চিকন করায় কমছে পুষ্টিমান

বাজারে নানা নামে যে চিকন (পোলিশ করা) চাল সরবরাহ হচ্ছে তার পুষ্টিগুণ যথাযথ নয় বলে এ সংক্রান্ত এক গবেষণায় বলা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বুধবার (১৬ মার্চ) এ বিষয়ে একটি সেমিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে উত্থাপিত প্রবন্ধে বলা হয়, গবেষণায় দেখা যায় কারখানায় চাল চিকন বা পলিশিং করার ফলে এর পুষ্টিমান কমে যায়। তবে ৮ শতাংশ বা তার কম পোলিশিং হলে এর পুষ্টিমান বজায় থাকে। এছাড়া চালে পানির পরিমাণ সর্বোচ্চ ১১ শতাংশ রাখার কথা বলা হয়েছে।

‘Nutrition and Quality assessment of Polished Rice Sold in Bangladesh’ (নিউট্রেশন এন্ড কোয়ালিটি এসেসমেন্ট অফ পোলিশড রাইস সোল্ড ইন বাংলাদেশ) শীর্ষক সেমিনারে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. আব্দুল আলীম।

এছাড়া গবেষণায় স্বীকৃত ধান ব্যতিত অন্য কোনো নামে চাল বাজারজাতকরণ না করার বিষয়ে তদারকিতে জোর দেওয়ার কথা বলা হয়।

একই সঙ্গে ভোক্তার অধিকার সংরক্ষণে মোড়কের গায়ে চালের জাতের নাম লিখার সুপারিশ করা হয়। যাতে ভোক্তার প্রতারিত হবার সুযোগ না থাকে।

ভোক্তাদের এ বিষয়ে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণার উপরও জোর দেওয়া হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, সরকার পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য নিয়ে প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম হাতে নিচ্ছে। ভোক্তার অধিকার নিশ্চিত করার জন্য যে জাতের চাল সে নামে ব্রান্ডিং করার জন্য তিনি মিলার সমিতির প্রতি আহবান জানান।

সেমিনারে উত্থাপিত গবেষণা প্রতিবেদনটি পুষ্টিসমৃদ্ধ চাল খাবারের ব্যাপারে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার বলেন, ধীরে ধীরে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতন করে জনগণকে ব্রাউন চাল খেতে উৎসাহ যোগাতে হবে। তাছাড় গবেষণার ফলাফল ছড়িয়ে দিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

সেমিনারে প্যানেল আলোচক ছিলেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। তিনি গবেষণায় প্রাপ্ত ফলাফলের প্রতিবেদনকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে চাল উৎপাদন সমিতির প্রতিনিধি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাল বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য প্রফেসর ড. আব্দুল আলীমকে আহবায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটি চার মাস ধরে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পর্যবেক্ষণ-বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল নিয়ে আজকের সেমিনারে প্রতিবেদন উপস্থাপন করেন।



সংবাদবিজ্ঞপ্তি

খুঁজুন