বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি

চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি

চালের দাম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, আগামীকাল থেকে চালের দাম বেড়ে যাওয়া-তো দূরের কথা, যদি দাম না কমে; ভালো কথা বলা প্রশাসন আর ভালো থাকবে না। খাদ্য নিয়ে কোনো অবস্থাতেই রাজনীতি করতে দেওয়া যাবে না। যথেষ্ট লাভ করেছেন, আর নয়। রমজান উপলক্ষে লাভ নয়, বরং ছাড় দিয়ে বিক্রি করা উচিত।

কুষ্টিয়ায় চালকল মালিক এবং ব্যবসায়ীদের সঙ্গে অবৈধ মজুত রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। 

উপস্থিত জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটা মিলের স্টক খতিয়ে দেখবেন। আজকেই ম্যাজিস্ট্রেট পাঠাবেন। তদারকি ও মনিটরিং বাড়াতে হবে। মিল মালিকরা প্রতিদিন কার কাছে বিক্রি করছে কতটুকু বিক্রি করছে তার হিসেব জেলা প্রশাসককে দিতে হবে। প্রতিদিনের হিসেব প্রতিদিনই দিতে হবে।

রবিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, কুষ্টিয়াসহ আশপাশের চার জেলার জেলা প্রশাসক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রবিউল ইসলামসহ খাদ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ অটো রাইসমিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ এগ্রো ফুড লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রশিদসহ, চালকল মালিক সমিতির নেতারা তাদের মতামত তুলে ধরেন।

সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


খুঁজুন