মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর চাঁদপুরে ৬ লাখ টাকা নিয়ে কর্মসংস্থান ব্যাংকের প্রহরি লাপাত্তা !

চাঁদপুরে ৬ লাখ টাকা নিয়ে কর্মসংস্থান ব্যাংকের প্রহরি লাপাত্তা !

কামরুজ্জামান টুটুল, চাঁদপুর থেকে :

রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যংকের  নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন পাটোয়ারী ব্যাংকের পৌনে ৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন। এ ঘটনায় উক্ত শাখা থেকে থানায় অভিযোগ দিয়েছেন শাখা ব্যবস্থাপক। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ শাখার। গত ৩ জুলাই বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাবুল হোসেন পাটোয়ারি  পাশের শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের গোলপুরা পাটোয়ারি বাড়ির শফিকুর রহমান পাটোয়ারির ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই বিকালে ব্যাংকের লেনদেন শেষে বাবুল পাটোয়ারীর মাধ্যমে প্রায় ৫ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা জমা দেবার জন্য হাজীগঞ্জ বাজারস্থ জনতা ব্যাংকে জমা দেবার জন্য পাঠানো হয় এর পর থেকে বাবুল নিখোঁজ রয়েছে। 

এ বিষয়ে কমর্মসংস্থান ব্যাংক হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক  নাছিমা বেগম জানান, এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছি বলেন এ বিষয়ে কোন বক্তব্য না নেয়ার অনুরোধ করেন।  তবে তিনি  আরো জানান, বিষয়টি নিয়ে বাড়া-বাড়ী না করাটাই ভালো। ঘটনা যা ঘটেছে পুলিশ বিষয়টি দেখছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানায় ব্যাংকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অপর দিকে নিখোঁজ নিরাপত্তা প্রহরি বাবুলের স্ত্রীও একটি সাধারণ করার জন্য থানায় এসেছিলো। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।

খুঁজুন