শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার
জাতীয় চলছে তামাকজাত পণ‍্যের অবাধ প্রচার

চলছে তামাকজাত পণ‍্যের অবাধ প্রচার

কোম্পানির প্রত্যক্ষ নির্দেশেই চলছে তামাকজাত দ্রব্যের অবাধ প্রচার। এক্ষেত্রে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ এর ধারা ৫ সম্পূর্ণ লঙ্ঘিত হচ্ছে।

১৯ জুন বাংলাদেশ তামাক বিরোধী জোট'র পক্ষে ডাব্লিউবিবি ট্রাস্টের একটি প্রতিনিধিদল রাজধানীর ফার্মগেট এলাকাস্থ তেজগাঁও কলেজ থেকে টিএনটি মাঠ সরেজমিনে এ চিত্র দেখতে পেয়েছে।

দেখা গেছে, সর্বত্র তামাকজাত দ্রব্যের অবাধ প্রচার-প্রচারণা চলছে। যা প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করছে বলে মনে করছে সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির প্রত্যক্ষ নির্দেশেই চলছে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম।

তারা জানায়, সকল বিক্রয়কেন্দ্রগুলোতে তামাকজাত দ্রব্যের মোড়ক সম্বলিত ডিসপ্লে, স্টিকার ও মূল্য তালিকা লক্ষ্য করা গেছে। এমনকি অনেক বিক্রয়কেন্দ্রে কোম্পানির এজেন্টদেরকেও তামাকজাত দ্রব্য বিক্রয় করতে দেখা গেছে।

উল্লেখ্য সম্প্রতি ঢাকা সিভিল সার্জন কার্যালয় তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রগুলোতে তামাকের বিজ্ঞাপন অপসারণ বিষয়ে একটি নির্দেশনামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত গণবিজ্ঞপ্তিটি বিতরণের পাশপাশি উল্লেখিত বিষয়ে বিক্রেতাদের সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকারের প্রেক্ষিতে জানা যায় কোম্পানির প্রতিনিধিরাই এই বিজ্ঞাপনগুলো লাগিয়ে দিয়ে যায়। তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা দোকানদারদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলে তারা নিজ হাতে সকল বিজ্ঞাপন অপসারণ করে। এছাড়া, পরবর্তীতে এ ধরনের কোনো বিজ্ঞাপন আর দিবেনা বলেও তারা অঙ্গিকার করে।

খুঁজুন