বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর চুরির অপবাদে যুবককে নির্যাতন,মরদেহ পুলিশ হেফাজতে

চুরির অপবাদে যুবককে নির্যাতন,মরদেহ পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট:

লালমনিরহাট কালীগঞ্জে মোটরসাইকেল চুরির অপবাদে নির্যাতনের শিকার হওয়ায় অভিমানে বিষপানে নুরুল আলম (২৮) নামে এক নরসুন্দর আত্নহত্যা করেছেন। রোববার(২৫ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে। 

তার পাঁচ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সেলুনের কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে দুল্লারবাজারে একটি মটরসাইকেল দেখতে পায়। সেখানে কাউকে না পেয়ে গাড়িটি তার বাড়ির সামনে এনে রাখেন। পরবর্তী রোববার সকালে গাড়ির মালিক একই এলাকার আসাদুল খোঁজ পেয়ে তার কাছে এসে মিষ্টি খাওয়ানোর কথা বলে পাঁচ হাজার টাকা দিয়ে মটরসাইকেল চায়। মটরসাইকেল নেওয়ার পরে তাকে কৌশলে দুল্লারবাজার ক্লিনিকের সামনে নিয়ে তাকে দেওয়া টাকা হাতিয়ে এলোপাতাড়ি  মারধর করে।

এসময় আসাদুলের পিতা আজিজুল, চাচা নাজুল্লা কিল-ঘুষি সহ বুকের উপর উঠে ব্যাপক আহত করে। একপর্যায়ে অভিমানে ওই যুবক বাজার থেকে বিষ নিয়ে বাড়িতে এসে সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করে।

নিহত যুবকের স্ত্রী বলেন, আমার স্বামী মটরসাইকেল রাতে বাজারে পেয়ে বাড়ির সামনে এনে রেখেছিলো। সে মোটরসাইকেল চালাতেও পারেনা। আজ সকালে তাকে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে চুরির অপবাদে মারধর করে। সেই অভিমানে আমার স্বামী আত্মহত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের পুলিশ সেখানে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ শুনে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন