শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় দেশের বিভিন্ন জেলার ওপর তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে

দেশের বিভিন্ন জেলার ওপর তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সন্দ্বীপ ও সীতাকুন্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী, বগুড়া জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ৩২ দশমিক ৮, সিলেটে ৩৭ ডিগ্রি, রংপুরে ৩৫ দশমিক ৭, খুলনায় ৩৬ দশমিক ২ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, নিরক্ষীয় ভারত মহাসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণিভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।

সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

শনিবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।
ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩মিনিটে।


সূত্র : বাসস

খুঁজুন