ঘাসের ওপর শিশির বিন্দু জানান দেয়
সারাদেশেই জেঁকে বসেছে শীত। এর তীব্রতা সবচেয়ে বেশি উত্তরের জেলা দিনাজপুরে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে এই জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার
(১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে, দেশের চার জেলা- কিশোরগঞ্জ, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গায় মৃদু
শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বইছে। তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও
কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকবে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক
যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সেই সঙ্গে আগামী দুই-তিন দিন শীতের তীব্রতা
থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ
জানিয়েছেন, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আবহাওয়া
পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮
ঘাসের ওপর শিশির বিন্দু জানান দেয় সারাদেশেই জেঁকে বসেছে শীত। এর তীব্রতা সবচেয়ে বেশি উত্তরের জেলা দিনাজপুরে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে এই জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এর আগে গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২
ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার জেলা- কিশোরগঞ্জ, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বইছে। তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত
কুয়াশা থাকবে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সেই সঙ্গে আগামী দুই-তিন দিন শীতের তীব্রতা থাকতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত