শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার
জাতীয় ধাবিত হচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ধাবিত হচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বিপর্যয় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। এটি গোয়া ও মুম্বাই উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে গোয়া থেকে এর দূরত্ব ছিল ৯০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। গুজরাটের পূর্ববন্দর জেলায় জেলেদের গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নদীবন্দর কর্তৃপক্ষকে দূরবর্তী সতর্কীকরণ সংকেত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বরাতে সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর অবস্থিত যা উত্তর দিকে ধেয়ে যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঝড়ের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সমুদ্রের পরিস্থিতি আগামী তিন-চার দিনের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫-১৪৫ কিলোমিটার থেকে ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত নিয়ে বয়ে যেতে পারে। জেলেদের সমুদ্রে না যেতে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য পরবর্তী পাঁচ দিনের জন্য সতর্কতা জারি করেছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঘূর্ণিঝড় বিপর্যয় আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে আরও শক্তি সঞ্চার করবে এটি এবং আগামী তিন দিনের মধ্যে উত্তর-উত্তরপূর্বদিকে সরে যাবে।

খুঁজুন