বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন বাসসকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আষাড়ীচর সেতুতে গর্ত সৃষ্টি হওয়ায় গতকাল রাত থেকে মেরামত কাজ করা হয়। ফলে ঢাকা অভিমুখী লেনে গাড়ির চাপ বাড়ে। শনিবার সকাল ১০টার মধ্যে মেরামত কাজ শেষ করা হয়। ফলে সকাল থেকে সেতুর উপর দিয়ে দুই লেনে স্বাভাবিক গতিতে যানচলাচল শুরু হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল হোসেন বাসসকে জানান, সকাল ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু করেছে। সকাল থেকেই যানবাহনের চাপ কমে আসতে থাকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সময় নিচ্ছে স্বাভাবিক হতে। বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে। যানজট যাতে সৃষ্টি না হয় এর জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কাজ করছে

খুঁজুন