মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইন বদল করতে গিয়ে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরে ১টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঢাকার সঙ্গে ঈশ্বরদী হয়ে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাস্থানে উপস্থিত সিরাজগঞ্জ রেলওয়ের সহকারী প্রকৌশলী হাসানুর রহমান ও রেলওয়ে নিরাপত্তা বিভাগের হাবিলদার তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ঈশ্বরদী-ঢাকা রেল পথে উল্লাপাড়া রেল স্টেশন থেকে প্রায় ২০০ গজ দূরে একটি মালবাহী ট্রেন লাইন পরিবর্তনের সময় দুটি বগি লাইনচ্যুত হয়। জানা গেছে, মালবাহী বি ডাব্লিউ ৮ ডাউন ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন রেল স্টেশনে চিত্রা, দ্রুতযান, মৈত্রী ও একতা এক্সপ্রেস ট্রেন থেমে আছে। লাইনচ্যুত মালবাহী বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে। বগি দুটি উদ্ধার হলেই ঈশ্বরদী-ঢাকা রেল পথে যোগাযোগ সচল হবে।

বেলা ৩টার দিকে ঘটনাস্থান পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন।

খুঁজুন